চট্টগ্রাম ব্যুরো | সূর্যোদয় : চট্টগ্রাম নগরের ইপিজেড থানার সিইপিজেডের ৫ নম্বর সড়কে পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা দুজনই শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন— তামান্না ও মো. খলিল। তামান্না শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি নগরের কলসির দীঘীর পাড়ের ওয়াসিম চৌধুরী পাড়া এলাকায় বসবাস করতেন। তার স্থায়ী ঠিকানা বাগেরহাটের মোড়েলগঞ্জে। আর নিহত মো. খলিলও শ্রমিক ছিলেন। তিনি মৃত গোলাম মোস্তফার ছেলে। থাকতেন নগরের ফ্রি পোর্ট এলাকায়। চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, সিইপিজেডের ৫ নম্বর সড়কে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তামান্না ও খলিল গুরুতর আহত হন। আহতাবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:























