সূর্যোদয় ডেস্ক : || : চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। তারা পরস্পর সম্পর্কে দাদি, ভাতিজি ও নাতনি। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাদুরতলা এলাকার ভিকু মণ্ডলের স্ত্রী হাসিনা বেগম (৫০), তার ভাতিজি আশা খাতুন (৩৫) এবং হাসিনা বেগমের নাতনি শাহরিয়ার মিম (১২)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হাসিনা বেগম লোহার মইয়ে ছাগলের জন্য পাতা বাঁধতে যান। তবে বৃষ্টির কারণে মইটি আগে থেকেই বিদ্যুতায়িত হয়েছিল। মইয়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে হাসিনা বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে আশা খাতুন ও মিম এগিয়ে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।
১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সর্বাধিক পঠিত




















