সূযোদয় ডেস্ক : || : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া নারী বন্দি মোছা. রিম্পাকে (২১) রাজধানীর মোহাম্মদপুরের বসিলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার ১৯ জুলাই গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ। র্যাব-২ এর একটি দায়িত্বশীল সূত্র জানায়, আইনগত প্রক্রিয়া শেষে পুনরায় তাকে কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। কারা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে ইট বহনের কাজ করানো হচ্ছিল। ওই সময় রিম্পা অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশে উঠে সীমানা প্রাচীর টপকে কারাগার থেকে পালিয়ে যান। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তার পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। রিম্পার বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলার রায়পুর গ্রামে। তিনি ঢাকার ধানমন্ডি থানার একটি সিআর মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত বন্দি হিসেবে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে দণ্ড ভোগ করছিলেন।
১১:১১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















