০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রী ও কন্যাকে নিয়ে বেইলি রোডে নাটক দেখলেন প্রধানমন্ত্রী

  • আপডেট: ০৯:০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • 48

সূর্যোদয় ডেস্ক : রাজধানীর নাট্যপাড়ায় সপরিবারে হাজির হয়ে শিশুতোষ নাটক উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় বেইলি রোডের একটি থিয়েটারে শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ উপভোগ করেন তিনি। সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যস্ত সূচির মাঝেও কিছুটা সময় বের করে প্রধানমন্ত্রী তার স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে নাটকটি দেখতে যান। এর আগে গত ৩ এপ্রিল কন্যা জাইমা রহমানকে নিয়ে ধানমন্ডির সীমান্ত সম্ভারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে একটি চলচ্চিত্র উপভোগ করেছিলেন তারেক রহমান। সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি প্রধানমন্ত্রীর এই ধারাবাহিক অংশগ্রহণ দেশের শিল্প-সংস্কৃতির অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংস্কৃতিকর্মীরা।

কালশী বস্তিতে আনন্দহীন বেদনাদায়ক কান্নার ঈদ

স্ত্রী ও কন্যাকে নিয়ে বেইলি রোডে নাটক দেখলেন প্রধানমন্ত্রী

আপডেট: ০৯:০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬