০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের মাজারে জিসাসের শ্রদ্ধাঞ্জলি

  • আপডেট: ১২:২৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • 177

সূর্যোদয় প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার মাজারে পুষ্পস্তবক অর্পণ করেছে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)। ১ সেপ্টেম্বর সোমবার শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানে জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনার ইভা, সাধারণ সম্পাদক খ. ম. জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি আব্দুল মজিদ প্রান্তিকসহ জিসাসের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনার ইভা শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার আদর্শ ও দর্শনের আলোকে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিসাসের পক্ষ থেকে বিভিন্ন সাংস্কৃতিক ও দেশপ্রেমমূলক কর্মসূচি গ্রহণের কথাও জানান সংগঠনের নেতারা।

সর্বাধিক পঠিত

এসিল্যান্ড ও ভূজপুরের ওসির অভিযানে ৮ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের মাজারে জিসাসের শ্রদ্ধাঞ্জলি

আপডেট: ১২:২৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫