লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির বিবাদমান দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। গত ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার গভীর রাত থেকে ২০ ডিসেম্বর শুক্রবার রাত পর্যন্ত থেমে থেমে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট ও বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দফায় দফায় সংঘর্ষ, বাড়ি ঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও মারধরের ঘটনায় এখন পর্যন্ত উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে গুরুতর জখম শফিক রাঢ়ি (৪৮) ও লিন রাঢ়ি (৪৫) কে ঢাকায় পাঠানো হয়েছে। আহত তাহমিনা বেগম, সানু বেগম, গণি রাঢ়ি, মিজান খাঁন, কবির হোসেন, বিল্লাল হোসেন ও জিহাদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো সেখানে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় আজ শনিবার উপজেলা বিএনপি সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সকল কমিটি স্থগিত ঘোষণা করে হয়েছে। তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। স্থানীয়রা জানায়, ৫ আগস্টের পর মেঘনার চর, মাছঘাট, বাজার, কাঁচামালের আড়ত নিয়ে উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির মধ্যে দুটি ধারা সৃষ্টি হয়। একটি পক্ষের নেতৃত্ব দেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব শামিম গাজী ও অপরপক্ষে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপি নেতা ফারুক কবিরাজ। এলাকায় দলীয় প্রভাব বিস্তার নিয়েই মূলত: তাদের মধ্যে অন্ত:কোন্দলের সৃষ্টি হয়।
১২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:























