০১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ববিশালে গ্রেপ্তার এড়াতে ছাদ থেকে পড়ে আ.লীগ নেতা নিহত

  • আপডেট: ১০:৩৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • 39

সূর্যোদয় ডেস্ক : || : ববিশালে পুলিশের হাত থেকে গ্রেপ্তার এড়াতে ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আওয়ামী লীগ নেতা রাশেদ খান মেনন নিহত হয়েছেন। রবিবার (২১ জুন) দুপুরে বরিশাল সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। রাশেদ খান মেনন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বরিশালের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী ছিলেন। মেননের নিহতের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন এবং পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনেছেন। যদিও সংশ্লিষ্ট কাউনিয়া থানা পুলিশ বলছে, মেনন একাধিক মামলায় অভিযুক্ত। তিনি সরকারবিরোধী বিভিন্ন কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন। দুপুরে শহরের ১ নং ওয়ার্ডে তার বাসায় পুলিশের টিম যায়। কিন্তু সেখানে পৌছানোর আগে মেনন লুকিয়ে যান। ফলে তাকে গ্রেপ্তারে ব্যর্থ হয়ে পুলিশ ফিরে আসে। কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত নাথ জানান, পুলিশ তার বাসার সামনে গিয়ে ফিরে আসে। তার কিছুক্ষণ পরে খবর আসে মেনন বাসার ছাদ থেকে পড়ে গেছেন। তাকে উদ্ধার করে স্বজনেরা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুলিশ যাওয়ার খবরে মেনন আতঙ্কিত হয়ে ছাদে ওঠেন এবং সেখান থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়ে মারা যান।

সর্বাধিক পঠিত

বন্যা মোকাবিলায় চট্টগ্রামের অধিকাংশ উপজেলায় সেনাবাহিনী মোতায়েন

ববিশালে গ্রেপ্তার এড়াতে ছাদ থেকে পড়ে আ.লীগ নেতা নিহত

আপডেট: ১০:৩৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬