০৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টিতে যানবাহন বিকল হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

  • মোতাহার আলী
  • আপডেট: ০২:২০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • 229

মোতাহার আলী : টানা বৃষ্টি ও যানবাহন বিকল হওয়ার ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট তৈরী হয়েছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে কেওঢালা এলাকা ছাড়িযে গেছে যানজট। চট্টগ্রামমুখী লেনে এই যানজট দেখা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর থেকে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে যানবাহন বিকল হওয়ায় এই পরিস্থিতি দাঁড়িয়েছে। দীর্ঘ সময় ধরে যানজটে থাকা বাসের চালকরা জানিয়েছেন, টানা বৃষ্টিতে যানজট বেড়েছে। এই বৃষ্টির মধ্যে সামনে যানবাহন নষ্ট হয়ে গেছে। এ কারণে যানজট আরও বেড়েছে। কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, সকাল থেকে যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে যানজট বিকল হয়ে পড়েছে। যানজটে নিরসনে কাজ চলছে। আশা করছি, খুব দ্রুত যানজট কমে আসবে।

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

বৃষ্টিতে যানবাহন বিকল হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

আপডেট: ০২:২০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪