মোঃ বিলাল উদ্দিন, কুয়েত ব্যুরো প্রধান: বাংলাদেশের ৫৩ তম মহান স্বাধীনতা দিবস ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়েতের ফরানিয়ার এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ বাবুল শেখ ও সঞ্চালনায় ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবুল। এসময় উপস্থিত ছিলেন গাজী শামসুল রহমান নুরুজ্জামান খান, জসিম উদ্দিন ইমন, ওমর ফারুক, বারেক হাসান হাজারী. রফিকুল ইসলাম, তারেকসহ অনেকে।
এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন হাফেজ জাকির হোসেন।
মোঃ বিলাল উদ্দিন, কুয়েত ব্যুরো 






















