চট্টগ্রাম প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে চট্টগ্রামে আসা দুই যাত্রীর ভেকুয়াম ক্লিনার, ব্লেন্ডিং মেশিনের মতো গৃহস্থালি যন্ত্রের ভেতর লুকিয়ে প্রায় আড়াই কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ কমান্ডার তাসলিম আহমেদ জানান, ২ মার্চ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে ম ৯ ৫২৬ ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যথারীতি কাস্টম স্ক্যানিংয়ের পর শুল্ক গোয়েন্দা এবং এনএসআই যৌথ উদ্যোগে চট্টগ্রামের পটিয়ার সিরাজুল ইসলামের ছেলে মো. শফিকুল ইসলামের ব্যাগেজ তল্লাশি করে একটি গৃহস্থালি মেশিনের ভেতর স্বর্ণের অস্তিত্ব খুঁজে পায়। যার ওজন ১ কেজি ১১৪ গ্রাম। আনুমানিক মূল্য এক কোটি টাকা প্রায়। একই ফ্লাইটে আসা হাটহাজারীর মো. সোলাইমানের ছেলে মো. মোরশেদের আনা কোভ্যাক্স হাই প্রেসার ওয়াশার মেশিন ১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।
আনুমানিক বাজার মূল্য এক কোটি ২০ লাখ টাকা প্রায়। এছাড়াও ওই যাত্রীর দেহতল্লাশি করে ২২ ক্যারেটের দুটি স্বর্ণের চুড়ি, চারটি আংটি পাওয়া যায়। চারজন ১০০ গ্রাম। উদ্ধার করা স্বর্ণ ডিএম মূলে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়। যাত্রী দুইজনের বিষয়ে কাস্টম শুল্ক গোয়েন্দা এবং এনএসআই কর্তৃক পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আটক করা হয়েছে।
























