০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার আরোহী চার ছাত্রলীগ নেতা নিহত

  • আপডেট: ১১:৫৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪
  • 169

সিলেট প্রতিনিধি: সিলেটে ট্রাকের ধাক্কায় চার ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। তারা সবাই প্রাইভেটকারের আরোহী ছিলেন। ১৯ জানুয়ারি শুক্রবার রাত ১টার দিকে সিলেট-তামাবিল সড়কে জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলাবাজার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার নিজপাট লামাপাড়া গ্রামের জহুরুল মিয়ার ছেলে জুবায়ের আহসান (২৬), নিজপাট তোয়াসীহাটি গ্রামের রনদিপ পালের ছেলে নিহাল পাল (২৫), নিজপাট পানিহারাহাটি গ্রামের আরজু মিয়ার ছেলে মেহেদী হোসেন তমাল (২৪) এবং নিজপাট জাঙ্গালহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে সুমন আহমদ (২৫)। তারা জেলা ছাত্রলীগের সদস্য ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি দ্রুতগতির ট্রাক প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। স্থানীয়রা প্রাইভেটকারে থাকা ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ বলেন, জৈন্তাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের চার নেতাকর্মী নিহত হয়েছেন। তাদের মরদেহ ওসমানী হাসপাতালে আছে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম (পিপিএম) বলেন, জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলাবাজার ব্রিজের পাশে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনার বিষয়টি হাইওয়ে পুলিশ তদারকি করছে বলেও জানান তিনি।

আধুনগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৭ সদস্যের অনাস্থা, দুর্নীতি-অনিয়মের অভিযোগে শোকজ

সিলেটে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার আরোহী চার ছাত্রলীগ নেতা নিহত

আপডেট: ১১:৫৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪