ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : ঢাকার কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার ২৬ অক্টোবর দুপুর ১২টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ১২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। শুরুতে আগুন নিয়ন্ত্রণের কাজ করে পাঁচটি ইউনিট। পরে আরও তিনটি ইউনিট এই কাজে যুক্ত হয়। পরবর্তীতে মোট আটটি ইউনিটের চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:

















