০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলা‌দেশ-জাপান সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদারে চুক্তি

  • আপডেট: ০৮:৩২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • 6

ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের মধ্য দিয়ে সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদার করার লক্ষ্যে জাপান ও বাংলাদেশ একটি চুক্তি স্বাক্ষর করেছে। মঙ্গলবার ২৬ অক্টোবর বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ‘সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা সক্ষমতা বৃদ্ধি প্রকল্প’-এর আওতায় জাপানি অনুদান সহায়তার বিষয়ে নথিপত্রে স্বাক্ষর ও তা বিনিময় করেন। ঢাকাস্থ জাপান দূতাবাস থেকে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। ঢাকার জাপান দূতাবাস জানায়, এই প্রকল্পের আওতায় বাংলাদেশ কোস্ট গার্ডকে জাপান-নির্মিত ৩৫ মিটার শ্রেণির একটি টহল জাহাজ প্রদান করা হবে। এটি সামুদ্রিক অপরাধ দমন এবং প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন পরিস্থিতিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকালে (২৬ থেকে ২৯ অক্টোবর) স্বাক্ষরিত এই চুক্তিটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখবে এবং জাপান-বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে।

সর্বাধিক পঠিত

বাংলা‌দেশ-জাপান সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদারে চুক্তি

বাংলা‌দেশ-জাপান সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদারে চুক্তি

আপডেট: ০৮:৩২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬