চট্টগ্রাম ব্যুরো | সূর্যোদয় : প্রথম আলোর ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বন্ধুসভার কেন্দ্র ঘোষিত একটি ভালো কাজের অংশ হিসেবে ২৮ স্থানে অপেক্ষার আড্ডায় বইয়ের সভা পাঠাগার স্থাপনেরউদ্যােগ নিয়েছে চট্টগ্রামের রাউজান বন্ধুসভা। এসব পাঠাগারে দেশের শীর্ষ প্রকাশনা প্রথমা প্রকাশনসহ নানা প্রকাশনীর বই থাকবে। হাসপাতাল, ডায়গনস্টিক সেন্টার, চিকিৎসকের চেম্বারে আসা রোগী, রোগীর স্বজন ও সেবাগ্রহীতাদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চার প্রসার এবং বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এ পাঠাগার স্থাপনের মূল লক্ষ্য। গতকাল সোমবার বিকেল ৫ টায় উপজেলার নোয়াপাড়া পথেরহাট ও পাহাড়তলীসহ চারটি হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টার বিসিসিইউএল জেনারেল, পাইওনিয়ার, কসমিকে স্থাপন করা ৪ টি পাঠাগার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি থেকে ফিতা কেটে এসব পাঠাগারের উদ্বোধন করেন রাউজান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রাহাতুল ইসলাম। বন্ধুসভা রাউজানের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর রাউজান প্রতিনিধি এস এম ইউসুফ উদ্দিন। এতে অতিথি ছিলেন ইউএসটিসির সাবেক উপাচার্য প্রভাত চন্দ্র বড়ুয়া, বিসিসিইউএল হসপিটালের চেয়ারম্যান শাসন রক্ষিত, সাবেক কলেজ উপাধ্যক্ষ সৈয়দ উদ্দিন আহমেদ, পাইওনিয়ার হাসপাতালের চেয়ারম্যান ডা. রাসেল ফরিদ, কসমিক হাসপাতালের চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক ব্যাংক শাখা ব্যবস্থাপক মহিউদ্দিন মুকুট, প্রবাসী সংগঠক নাসিম উদ্দিন আকাশ , চুয়েট স্কুল এন্ড কলজের উপাধ্যক্ষ মুহাম্মদ মজিবুর রহমান, মেঘনা ব্যাংক শাখা ব্যবস্থাপক মুহাম্মদ বেলাল, চিকিৎসক দিদারুল আলম। উপস্থিত ছিলেন বন্ধুসভা রাউজানের সহসভাপতি এম সায়মন, প্রিয়ম দে, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ শিহাবুদ্দিন, মোহাম্মদ আশরাফ উদ্দিন, আবু তাহের, সাংগঠনিক সম্পাদক পাভেল চৌধুরী, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ রায়হান ইসলাম প্রমুখ।
০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সর্বাধিক পঠিত
















