১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া ইউনিয়নের বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩

  • আপডেট: ১২:৫৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • 19

সূর্যোদয় ডেস্ক : || :  চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। তারা পরস্পর সম্পর্কে দাদি, ভাতিজি ও নাতনি। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাদুরতলা এলাকার ভিকু মণ্ডলের স্ত্রী হাসিনা বেগম (৫০), তার ভাতিজি আশা খাতুন (৩৫) এবং হাসিনা বেগমের নাতনি শাহরিয়ার মিম (১২)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হাসিনা বেগম লোহার মইয়ে ছাগলের জন্য পাতা বাঁধতে যান। তবে বৃষ্টির কারণে মইটি আগে থেকেই বিদ্যুতায়িত হয়েছিল। মইয়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে হাসিনা বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে আশা খাতুন ও মিম এগিয়ে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।

সর্বাধিক পঠিত

শিক্ষামন্ত্রী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের আন্দোলনে কাঁপছে দিল্লি

চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া ইউনিয়নের বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩

আপডেট: ১২:৫৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬