১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রেলপথ অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

  • আপডেট: ১২:৩৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • 14

সূর্যোদয় ডেস্ক : || : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার ২১ জুলাই সকাল ৬টায় বিশ্ববিদ্যালয় এলাকার চারুকলা অনুষদ সংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। জানা গেছে, এক শিক্ষার্থীকে ট্রেনে মারধরের অভিযোগকে কেন্দ্র করে অবরোধ করে তারা। রাবির আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফোরকান উদ্দিন পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিলেন। সিরাজগঞ্জে ট্রেনের মধ্যে টিটি সুমন সরকারি রিসিট ছাড়া (ঘুষ নিয়ে) টিকিট না কাটা যাত্রীদের ছেড়ে দেওয়ায় এর প্রতিবাদ করেন ফোরকান। এই ঘটনার জেরে তাকে রেলের কয়েকজন মিলে মারধর করে। ফোরকানের অভিযোগ, ট্রেনের দুই ভাগের মাঝখানের অংশে নিয়ে তাকে ধাক্কা দেওয়া হয়। রেল কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পরও সমাধান না হওয়ায় মঙ্গলবার সকাল ৬টা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেন। ফলে রাজশাহী রেলওয়ে স্টেশনে বনলতা, সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। এছাড়া হরিয়ানা স্টেশন এলাকায় ঈশ্বরদী কমিউটারও আটকা পড়েছে। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট আবদুল আওয়াল জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা হচ্ছে। তাদের দাবিগুলো শুনেছি। এরইমধ্যে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাকে সাময়িকভাবে ররখাস্ত করা হয়েছে।

সর্বাধিক পঠিত

নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

রেলপথ অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

আপডেট: ১২:৩৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬