চট্টগ্রাম ব্যুরো : || : চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা গঠনের পর সদর দপ্তর পশ্চিম ভূজপুরের পরিবর্তে দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের মাঝামাঝি সুবিধাজনক স্থাপনের দাবিতে ইতোমধ্যে ঢাকা–ফেনী–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক এবং ফটিকছড়ি–ফেনী–হেঁয়াকো সড়কে অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এই সদর দপ্তর ইস্যুতে চলমান আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে আলোচনায় রয়েছেন রাকিবুল আলম চৌধুরী ওরফে পিটু চৌধুরী। কিস্তু আন্দোলনের অন্তরালে দাঁতমারা ইউনিয়নে তার আধিপত্য বিস্তারে পলাতক সাবেক চেয়ারম্যান ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জানে আলমকে এলাকায় পুর্নবাসন করতে সমঝোতা চালিয়ে যাচ্ছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির প্রভাবশালী সদস্য রাকিবুল আলম চৌধুরী ওরফে পিটু চৌধুরী। এক্ষেত্রে বিগত ২দিন যাবত চট্টগ্রাম নগরীর একটি রেস্তোরায় দফায় দফায় তাদের দুইজনের মাঝে গোপন বৈঠক হয়েছে বলে জানাগেছে। ইতিমধ্যে জানে আলম চেয়ারম্যান দাঁতমারা ইউনিয়নের বেতুয়া এলাকার তার গ্রামের বাড়ীতে বেশ কয়েকবার আসা-যাওয়াও করেছেন। জানাগেছে, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জানে আলম ২০২৩ সালে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির গাড়িবহরে হামলার ভূজপুর থানার ২(১০)২৪ মামলায় আত্মসমর্পণ করার পর আদালত তাকে কারাগারে পাঠায়। এই মামলায় তিনি ১ দিনের রিমান্ডেও ছিলেন। এছাড়াও সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় তিনি এর আগেও কারাভোগ করেছেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। সাবেক এই চেয়ারম্যানের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, হামলা-মামলা ও চোরাকারবারের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:




















