০৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
স্থানীয়রা মনে করছেন ওসি বিপুল চন্দ্র দে ও তাঁর টিমের পেশাদারিত্ব প্রশংসার দাবিদার।

ভূজপুরে শান্তিপূর্ণ ভোট: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ওসি বিপুল এর প্রশংসনীয় ভূমিকা

  • আপডেট: ০৪:৫৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • 18

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের ভূজপুর থানা এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটের দিন থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল সন্তোষজনক ও শান্তিপূর্ণ রয়েছে। স্থানীয় ভোটার, প্রার্থীপক্ষ ও পর্যবেক্ষকদের মতে, প্রশাসনের তৎপরতা ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার কারণে উত্তর ফটিকছড়ির ভূজপুর থানার অন্তর্গত কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বিশেষ করে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে’র নেতৃত্বে পুলিশ সদস্যরা নির্বাচনের আগে ও ভোটের দিন দায়িত্বশীল ভূমিকা পালন করেন। ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা, টহল জোরদার এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকায় বাড়তি নজরদারির ফলে কোনো ধরনের বড় অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্থানীয় সচেতন মহল মনে করছেন, আইনশৃঙ্খলা রক্ষায় ওসি বিপুল চন্দ্র দে ও তাঁর টিমের পেশাদারিত্ব প্রশংসার দাবিদার। এদিকে চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে নির্বাচনী সমীকরণে প্রভাব ফেলে ছিলো ভোটের ২৪ ঘন্টা আগে ঘটে যাওয়া একটি গুরুত্বপূর্ণ ঘটনা। বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের পক্ষে সক্রিয়ভাবে মাঠে কাজ করা স্থানীয় বিএনপি নেতা নাছির উদ্দিন বিপ্লবকে সেনা বাহিনী ১০ ফেব্রুয়ারী আটক করে ভূজপুর থানায় নিয়ে আসলে সেখানে ওসি বিপুল চন্দ্র দে এলাকার রাজনীতি যেন উত্তপ্ত না হয় সেদিক চিন্তা করে তিনি ভূমিকা পালন করেন। পরের দিন ১১ ফেব্রুয়ারী তার জামিন মঞ্জুর হয়। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, এটি ছিলো প্রতিপক্ষ প্রার্থীর পক্ষে কেউ সেনা বাহিনীকে মিথ্যা তথ্য দেয়ার কারণে হয়েছে। অবশ্য পরের দিন ১১ ফেব্রুয়ারী তার জামিন মঞ্জুর হয় ফলে ভোটের মাঠে সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। ভূজপুর থানা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু রাখতে সকল ধরনের আইনগত পদক্ষেপ ছিলো। আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রভাবিত করার সুযোগ দেওয়া হয়নি। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন—এটিই ছিল ভূজপুর থানা এলাকার সবচেয়ে বড় সাফল্য। সার্বিকভাবে বলা যায়, চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের ভূজপুর থানা এলাকায় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

সর্বাধিক পঠিত

ফাল্গুনের প্রথম দিন ও ভালোবাসা দিবসে রঙে-রসে উচ্ছ্বসিত হবে বাংলাদেশ

স্থানীয়রা মনে করছেন ওসি বিপুল চন্দ্র দে ও তাঁর টিমের পেশাদারিত্ব প্রশংসার দাবিদার।

ভূজপুরে শান্তিপূর্ণ ভোট: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ওসি বিপুল এর প্রশংসনীয় ভূমিকা

আপডেট: ০৪:৫৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬