০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার রূপসা উপজেলায় ইজারাদার মেহেদির বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ

  • আপডেট: ০৯:০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • 268

খুলনা ব্যুরো : খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মধুরুল হাসান বাপ্পির নেতৃত্বে মেহেদী ইজারাদার, রশিদ মুন্সী, বুলু মল্লিক, এবং আসাদ মোড়লের বাড়ি ভাঙচুর ও লুটপাট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ৫ এপ্রিল শনিবার রাতে খুলনা জেলার রুপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের মহিসাগুণ পোলেরহাট গ্রামে এই ঘটনা ঘটে। এঘটনায় বুলু মল্লিক নামের একব্যক্তি গুরুতর আহত অবস্থায় খুলনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এব্যাপারে থানায় এজাহার দায়ের করা হয়েছে। স্থানীয়রা বিষয়টি বিএনপি কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলালকে জানিয়েছেন। ভুক্তভোগীরা জানান, ঘটনার পর থানায় খবর দিলে রূপসা থানার উপ পরিদর্শক মো: জাহিদসহ একটি পুলিশের টিম ঘটনাস্থলে আসে। পুলিশের সে সরজমিনের দেখে এবং ছবি নিয়ে যায়। পুলিশ চলে যাওয়ার কিছুক্ষণ পর আবারো সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র সহ ইজারাদার মেহেদির বাড়িতে হামলা চালায়। এবং অনেক ভয় ভীতি প্রদর্শন করে। মামলা করলে হত্যার হুমকি দেয় বলে ইজারাদার মেহেদির পরিবার জানান। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ইজারাদার মেহেদির বাড়িসহ আরো কয়েকটি বাড়ির কাঠের দরজা, কাঁচের জানালা ও ঘরের আসবাবপত্রে ভাঙচুরের ক্ষত। সেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এ সময় মুঠোফোনে ইজারাদার মেহেদি বলেন, আমি ২০০১ সাল থেকে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। ২০১৯ সাল পর্যন্ত আমি খুলনা জনপদে অনেক কর্মী তৈরি করেছি। আমি তারেক রহমানের কাছে আমার সুষ্ঠু বিচার দাবি করি। ২০১৪ সালে আমি সর্বোচ্চ ঝুঁকি নিয়ে আন্দোলন করেছি। আমাকে পুলিশ যেমন ডিস্টার্ব করেছে, তেমনি মনির হোসেন বাপ্পি পুলিশকে টাকা দিয়ে আমাকে ডিস্টার্ব করেছে। আমার একটাই অপরাধ আমার বাড়ি আর বাপ্পির বাড়ি একই জায়গায় তাই আমি যেন কখনো তার প্রতিপক্ষ না হই সেজন্য আমাকে সে বিভিন্নভাবে টর্চার করে আসছে। আমার বাড়িতে আমার একজন বৃদ্ধ মা আছেন। গত ৫ এপ্রিল সন্ধ্যার পরে আমার বৃদ্ধ মাকে গলায় ওড়না পেচিয়ে মেরে ফেলার ভয় দেখায়। দেশের প্রচলিত আইনের কাছে আমি আশ্রয় চেয়েছি। থানায় অভিযোগ করেছি। এব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমি রাজনৈতিক বিচার চাই।

আগামী সপ্তাহেই বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র

খুলনার রূপসা উপজেলায় ইজারাদার মেহেদির বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ

আপডেট: ০৯:০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫