নূরুল ইসলাম রিপন, চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে ছেলের বিয়ের অনুষ্ঠান যোগ দিতে এসে কমিউনিটি সেন্টার থেকে আটক হয়েছেন ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য প্রয়াত রফিকুল আনোয়ারের ছোট ভাই আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার। বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নগরীর একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান থেকে তাকে আটক করা হয়। তিনি আরও জানান, খবর পাওয়ার সাথে সাথে আমারা তাকে নজরদারিতে রেখেছিলাম। এক পর্যায়ে তাকে আটক করে থানায় নেয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৯টার দিকে হঠাৎ করেই শতাধিক যুবক কমিউনিটি সেন্টারের বাইরে জড়ো হয়। তারা ফখরুল আনোয়ারকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে ফখরুল আনোয়ারকে আটক করে। জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র এম মনজুর আলমের নাতনির সঙ্গে আওয়ামী লীগের নেতা ফখরুল আনোয়ারের ছেলের বিয়ে হয়েছে। গতকাল শনিবার রাতে সেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন ছিল টাইগারপাস এলাকার নেভি কনভেনশন হলে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনও। অনুষ্ঠানে সাবেক মেয়র এম মনজুর আলম উপস্থিত থাকলেও ঘটনার ফাঁকে তিনি দ্রুত কনভেনশন সেন্টার ত্যাগ করেন বলে জানা গেছে।
০১:১৫ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
চট্টগ্রামে ছেলের বিয়ে থেকে ফটিকছড়ির আওয়ামী লীগ নেতা আটক
-
নূরুল ইসলাম রিপন - আপডেট: ১২:৩৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
- 234
সর্বাধিক পঠিত

















