০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা পিন্টুর ১৭ বছর পর কারামুক্তি

  • আপডেট: ০১:২৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • 165

সূর্যোদয় ডেস্ক : ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১৭ বছর কারাভোগের পর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। ২৪ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এ সময় কারা ফটকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে গেল ১ ডিসেম্বর এ রায় দেওয়া হয়। কাশিমপুর কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন বলেন, সোমবার আদালত থেকে আব্দুস সালাম পিন্টুর জামিনের কাগজপত্র কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায়। মঙ্গলবার সকালে তা যাচাই-বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাকে মুক্তি দেয়া হয়। টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুস সালাম পিন্টু ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৮ সালের জানুয়ারিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হন তিনি। তখন থেকেই তিনি কারাগারে আছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় পিন্টু ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে বন্দি ছিলেন।

সর্বাধিক পঠিত

পাহাড়ি ঢলে সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, সড়ক যোগাযোগ বন্ধ

গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা পিন্টুর ১৭ বছর পর কারামুক্তি

আপডেট: ০১:২৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪