০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আরব আমিরাতের শারজাহয় নির্মাণাধীন ভবন ধসে ২ বাংলাদেশি নিহত

  • আপডেট: ০৩:৩৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
  • 196

আরব আমিরাত ব্যুরো : সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় নির্মাণাধীন একটি স্কুল ভবনের ছাদ ধসে দুই বাংলাদেশি ও এক পাকিস্তানি শ্রমিক নিহত হয়েছেন। গত ৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই বাংলাদেশি শ্রমিক হলেন- আবদুস সামাদ (৪৩)। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কুরবানপুর ইউনিয়নে। তার বাবার নাম মোহাম্মদ রফিক । আরেক জন নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পূর্ব শোশালিয়া ৮ নম্বর ওয়ার্ডের দাশঘড়িয়ার বেলাল হোসেনের ছেলে ফরিদ হোসেন ইমেল (৩১)। সামাদ বিগত ১৫ বছর ধরে এবং ইমেল ৫ বছর ধরে আমিরাতে আছেন। তারা পেশায় ছিলেন ওয়েল্ডিং টেকনিশিয়ান। সামাদ ফুজাইরাহর আল জাইদি ওয়েল্ডিং ওয়ার্কসে এবং ইমেল আল জাহান ওয়েল্ডিং ওয়ার্কস কোম্পানিতে কাজ করতেন বলে হাছান মুরাদ জানান। জানা যায় এই দুইজনে পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল।

সর্বাধিক পঠিত

পুশইনের চেষ্টা কবলে ৯ জন ১৩ ঘণ্টা শূন্যরেখায় নেই খাবার কিংবা পানি

আরব আমিরাতের শারজাহয় নির্মাণাধীন ভবন ধসে ২ বাংলাদেশি নিহত

আপডেট: ০৩:৩৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪