১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুবাই, শারজাহ ও আজমানে ভারি বৃষ্টিপাত

মোহাম্মদ এরশাদুল হক আরব আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে।

গতকাল ২৮ জানুয়ারি রোববার স্থানীয় সময় সকাল থেকেই দুবাই, শারজাহ ও আজমানসহ প্রায় সব জায়গায় বৃষ্টি শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওগুলিতে দেখা গেছে শারজাহ এবং দুবাইয়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি (এনসিএম) দৈনিক সূর্যোদয় পত্রিকা কে জানায়, সংযুক্ত আরব আমিরাত জুড়ে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা হতে পারে, দিনের বেলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুবাই, শারজাহ এবং ফুজাইরার মতো উপকূলীয় এবং উত্তরাঞ্চলে।

আজ সকালে দুবাইয়ের হাত্তা এবং জুমেইরা, পাশাপাশি শারজাহ এবং ফুজাইরাসহ বেশ কয়েকটি এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। এনসিএম আরও জানায়, দেশের কিছু অংশে বৃষ্টির জন্য কমলা এবং হলুদ সতর্কতা জারি করেছে। বাসিন্দাদের সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত সতর্কতা রয়েছে ততক্ষণ কর্তৃপক্ষের নির্দেশাবলীর দিকে নজর রাখতে বলা হয়েছে।

সর্বাধিক পঠিত

পুশইনের চেষ্টা কবলে ৯ জন ১৩ ঘণ্টা শূন্যরেখায় নেই খাবার কিংবা পানি

দুবাই, শারজাহ ও আজমানে ভারি বৃষ্টিপাত

আপডেট: ০২:০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪