০৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাধুহাটী ইউনিয়নে মহুলের নির্বাচনী গনসংযোগ

  • আপডেট: ০৯:৫৯:০৪ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
  • 155

ইনছান আলী, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নে গনসংযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল।

১ জানুয়ারী সোমবার বিকালে তিনি ইউনিয়নের বংকিরা স্কুল মোড়ে এক নির্বাচনী সমাবেশে অংশ নেন। এ সময় জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন, আবু শাহরিয়ার জাহেদী পিপুল, গান্না ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল হাসান মাসুম, মোহাম্মদপুর গ্রামের হাফিজুর রহমান, আনিচুর রহমান, বংকিরা গ্রামের নারায়ন চন্দ্র চক্রবর্তী, হাজরা গ্রামের শহিদুল, আব্দুল লতিফ ও নাজমুস সাকিব উপস্থিত ছিলেন। ঈগল প্রতিকের প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল বলেন, ঝিনাইদহে ১৫ বছর কি উন্নয়ন হয়েছে তার সাক্ষি আপনারা। আমাকে নির্বাচিত করা হলে আমি জেলায় মেডিকেল কলেজ ও রেল লাইন স্থাপন করবো। বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দেব। প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবো। তিনি বলেন পথে পথে আমাকে যে সম্বর্ধনা ও ভালোবাসা দেখানো হয়েছে তার প্রতিদান আমি উন্নয়ন দিয়ে আপনাদের পরিশোধ করবো। এরপরে তিনি সাধুহাটী বালিকা বিদ্যালয় মাঠ ও রাতে ঝিনাইদহ শহরের হামদহ বাসষ্ট্যান্ডে গনসযোগ করেন। হামদহ এলাকার গনসংযোগে জেলা পরিষদের সদস্য মোস্তাকিম মনির, পৌরসভার কাউন্সিলর আরেফিন কাইসার ও তার ছোট ভাই প্রজ্জল উপস্থিত ছিলেন।

রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন

সাধুহাটী ইউনিয়নে মহুলের নির্বাচনী গনসংযোগ

আপডেট: ০৯:৫৯:০৪ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪