০৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহের ভালুকায় ফেব্রিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

  • আপডেট: ০২:৩৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
  • 157

ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের শিল্পাঞ্চল ভালুকায় তাইপে বাংলা ফেব্রিকস লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিকপক্ষের। ২৫ ডিসেম্বর সোমবার ভোর সকাল ৬টার দিকে উপজেলার হাজিরবাজার গাদোমিয়া এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরও বলেন, ৪ হাজার ৭০০ স্কয়ার ফিটের শেড ভবনের ভেতরে মেশিন, ফেব্রিকস ও ফ্রিস আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে পরে জানানো হবে। এ বিষয়ে কারখানার ম্যানেজার ফরিদ আহমেদ বলেন, অগ্নিকাণ্ডে প্রায় ৬ টন ফেব্রিকস, চারটি স্ট্যান্টার মেশিন, একটি কমপ্যাক্টিং মেশিন পুড়ে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, এ ঘটনায় মালিকপক্ষ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।

সর্বাধিক পঠিত

চট্টগ্রাম নাগরিক ফোরামের নতুন কমিটিকে ইউএই শাখার অভিনন্দন

ময়মনসিংহের ভালুকায় ফেব্রিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট: ০২:৩৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩