সূর্যোদয় ডেস্ক ● সিলেট নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার একটি বাসায় থেকে গলাকাটা অবস্থায় স্বামী-স্ত্রী ও এক গৃহপরিচারিকা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ১২ আগস্ট সকালে রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম। নিহতরা হলেন- রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার বাসিন্দা আব্দুস সত্তার মিয়া (৮২), তাঁর স্ত্রী (৭২) ও গৃহপরিচারিকা (২৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিতালি ১১১ নম্বর বাসায় আব্দুস সত্তার মিয়া, তার স্ত্রী ও গৃহপরিচারিকা ওই বাসায় থাকতেন। তাদের সন্তানরা বিদেশে থাকেন। আব্দুস সত্তার মিয়া ওই এলাকার প্রবীণ মুরুব্বি স্থানীয় হিসেবে পরিচিত। এবিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো.মঈনুল জাকির বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এটি হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে। পুলিশ লাশ উদ্ধারের পাশাপাশি হত্যাকান্ডের রহস্য উদঘাটনের চেষ্টা করছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, কিভাবে এই ঘটনা ঘটেছে এখনো তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনাস্থলে কমিশনার স্যারসহ অন্যান আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম রয়েছে।
১২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















