সূর্যোদয় ডেস্ক ● সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসায় স্বামী, স্ত্রী ও গৃহপরিচারিকা হত্যাকাণ্ডের ঘটনায় বাবুল নামে একজনকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে তাকে আটক করে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে ঘটনাস্থলের পাশের একটি খালি জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। এর আগে বুধবার সকালে ওই বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে হত্যাকাণ্ডের কারণ ও ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
১২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















