১২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর-১০ নম্বরে যাত্রীবাহী বাসে আগুন

  • আপডেট: ১২:২৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • 9

ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ইতিহাস পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ২৮ নভেম্বর মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। জাহিদুল বলেন, চলন্ত বাসে কেউ যদি গান পাউডার মেরে চলে যায় তাহলে তারও তো জীবনের রিস্ক আছে। কেউ হতাহত হয়নি। বাসটির চালক ও হেলপার পুলিশ হেফাজতে আছে। এই ঘটনায় জড়িতদের শনাক্তে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, মিরপুর-১০ গোলচত্বর থেকে মিরপুর-১ এর দিকে যাওয়ার পথে ফায়ার সার্ভিস কার্যালয়ের বিপরীত পাশে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন লাগে। রাত ৭টা ৩৮ মিনিটে খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের সদস্যরা আগুন নির্বাপণ করেন।

সর্বাধিক পঠিত

শরীয়তপুরে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্শে যুবলীগ কর্মী নিহত

মিরপুর-১০ নম্বরে যাত্রীবাহী বাসে আগুন

আপডেট: ১২:২৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬