ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : সিলেট নগরীর দাঁড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় দুর্বৃত্তরা পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। শুক্রবার ২০ নভেম্বর ভোররাত ৪টার দিকে বাসার প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। এবিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন বলেন, পেট্রল বোমা নিক্ষেপ নয়, বাসার প্রধান ফটকে কাপড় বা কাগজ জাতীয় বস্তুর মধ্যে কেরোসিন বা পেট্রল দিয়ে আগুন দেওয়া হয়। পরবর্তীতে আগুন নিভে গিয়ে রাস্তার ওপর পড়ে এবং রাস্তায় কালো দাগ বা ছাই দেখা যায়। তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।
১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















