১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ফটিকছড়িল ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ প্রতিমন্ত্রী

  • আপডেট: ০৬:১৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • 8

চট্টগ্রাম ব্যুরো : || : টানা বর্ষণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দুর্যোগের শুরু থেকেই সার্বিক পরিস্থিতির খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী। সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ফটিকছড়ি উপজেলায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। শনিবার ১১ জুলাই দুপুরে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার রশিদের পুকুর এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন, দুর্যোগ শুরু হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী সার্বক্ষণিক চট্টগ্রামের পরিস্থিতির খোঁজখবর রাখছেন। সরকার যে কোনো দুর্যোগে জনগণের পাশে রয়েছে এবং বন্যাদুর্গত মানুষের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনেও সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। এসময় চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীরের প্রশংসা করেন ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সংসদ সদস্য বন্যা পরিস্থিতির শুরু থেকেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন এবং ত্রাণ কার্যক্রম সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁর দেওয়া তথ্য ও সহযোগিতার ভিত্তিতেই ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ নিরসনে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।

সর্বাধিক পঠিত

ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া পিকআপকে বাসের ধাক্কায় নিহত ৫

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ফটিকছড়িল ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ প্রতিমন্ত্রী

আপডেট: ০৬:১৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬