১২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া পিকআপকে বাসের ধাক্কায় নিহত ৫

  • আপডেট: ১১:০২:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • 12

সূর্যোদয় ডেস্ক : || : ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে একটি নষ্ঠ ডিম বোঝাই পিকআপে যাত্রীবাহী নড়াইল এক্সপ্রেস বাস চাপা দিলে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা নড়াইল এক্সপ্রেস বাসটিতে আগুন দিলে সেটি পুড়ে যায়। শনিবার ১১ জুলাই রাত পৌনে ৮টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন দৈনিক সূর্যোদয়কে জানান, ঘটনাস্থলে প্রথমে ডিম বোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার পর স্থানীয় লোকজন ছড়িয়ে-ছিটিয়ে থাকা ডিম ও মালামাল সরিয়ে পিকআপটিকে সচল করতে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশকে সহযোগিতা করছিলেন। এমন সময় খুলনাগামী নড়াইল এক্সপ্রেস নামক একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে উল্টে থাকা পিকআপ এবং উদ্ধারকাজে নিয়োজিত লোকজনকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। ওসি হেলাল উদ্দিন প্রাথমিকভাবে পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে। এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়, পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করার কাজ করছে।

সর্বাধিক পঠিত

মহাখালীতে পরকীয়া প্রেমিকা বিউটির ছুরিকাঘাতে রেল কর্মকর্তার মৃত্যু

ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া পিকআপকে বাসের ধাক্কায় নিহত ৫

আপডেট: ১১:০২:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬