০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত

  • আপডেট: ১২:০২:২৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • 13

সূর্যোদয় ডেস্ক : সিলেটে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রোববার (৩মে) ভোর ৬টার দিকে (সিলেট-ঢাকা) মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত সবাই ডিআই পিকআপে করে নির্মাণ কাজে সুনামগঞ্জে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন, সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত খরম আলীর ছেলে মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার শেষস্তি গ্রামের আব্দুল বাসিরের মেয়ে মোছা. মুন্নি (৩৫), সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার সুজাত আলীর ছেলে মো. বদরুল (৩০) এবং দিরাই উপজেলার নুরনগর এলাকার মৃত নূর সালামের ছেলে মো. ফরিদুল (৩৫)। অন্য ৪ জনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। আহতদের মধ্যে রয়েছেন-হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের রফিক মিয়ার ছেলে মো. আলমগীর (৩২), সিলেট নগরের কালিবাড়ি এলাকার মৃত শুকুর উল্লাহর ছেলে তোরাব উল্লাহ (৬০), আম্বরখানার লোহারপাড়ার মৃত আলিম উদ্দিনের ছেলে রামিন (৪০) ও একই এলাকার মল্লিক মিয়ার ছেলে আফরোজ মিয়া (৪০), সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাছতলা গ্রামের খোকন মিয়ার মেয়ে রাভু আক্তার (২৫), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাউমারা গ্রামের বদরুজ্জামানের মেয়ে হাফিজা বেগম (৩০) এবং দিরাই উপজেলার ভাটিপাড়ার জফুর আলীর ছেলে রাজা মিয়া (৪৫)।

আগামী সপ্তাহেই বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র

সিলেটে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত

আপডেট: ১২:০২:২৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬