০৪:২২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট: ০৩:৫৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • 29

সূর্যোদয় ডেস্ক : | : দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার বলরামপুরের সাহাপাড়া খাল খননের মাধ্যমে এই প্রকল্প উদ্বোধন করেন তিনি। এ সময় খালপাড়ে একটি বৃক্ষ রোপণ করেন প্রধানমন্ত্রী। সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা হাতে নিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রথম পর্যায়ে দেশের ৫৪টি স্থানে এ কর্মসূচি শুরু হচ্ছে। এই প্রকল্প জলাবদ্ধতা নিরসন, সেচব্যবস্থার উন্নয়ন এবং কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হবে। এর আগে, খাল খনন প্রকল্প উদ্বোধন করতে সকালে ঢাকা থেকে বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছান তারেক রহমান। সেখান থেকে সকাল ১০টা ২০ মিনিটে বুলেটপ্রুফ বাসে করে দিনাজপুরের কাহারোল উপজেলার উদ্দেশ্যে রওনা হন তিনি। এ সময় বিমানবন্দরে তাকে একনজর দেখতে ভিড় করেন বিএনপির নেতাকর্মীরা। তারেক রহমানের আগমনে কাহারোল উপজেলার বলরামপুরে উৎসবের আমেজ বিরাজ করছে।

আগামী সপ্তাহেই বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট: ০৩:৫৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬