০৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাগানবাজার রসূলপুরে চুরির প্রতিবাদে বৃদ্ধ নারীকে গাছে বেঁধে নির্যাতন

  • আপডেট: ০৪:০০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • 13

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রসূলপুর গ্রামে চুরির প্রতিবাদ করায় এক বৃদ্ধ নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি করেছে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর আনুমানিক চারটার দিকে রসূলপুর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলামের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ সময় বাড়ির হাঁস-মুরগি এবং পার্শ্ববর্তী বাগান থেকে কয়েকটি কলার ছড়ি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে বিষয়টি টের পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে শফিকুল ইসলামের স্ত্রী জমিলা খাতুন (৫৭) তার চুরি হওয়া কলার ছড়ি স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সভাপতি মুমিনের ভাই রুবেলের বাড়িতে দেখতে পান বলে অভিযোগ করেন। এ নিয়ে প্রতিবাদ জানাতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে স্থানীয় যুবদল নেতা মুমিন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমিলা খাতুনকে গাছের সঙ্গে বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। ভুক্তভোগী পরিবার দাবি করেছে, চুরির ঘটনার বিচার চাওয়াই তাদের ‘অপরাধ’ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক পরিচয়ের কারণে অভিযুক্তরা বেপরোয়া আচরণ করছে এবং সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না বলেও অভিযোগ করেন তারা। ঘটনার পর থেকে রসূলপুর গ্রামে উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীর একটি অংশ অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সর্বাধিক পঠিত

বাগানবাজার রসূলপুরে চুরির প্রতিবাদে বৃদ্ধ নারীকে গাছে বেঁধে নির্যাতন

বাগানবাজার রসূলপুরে চুরির প্রতিবাদে বৃদ্ধ নারীকে গাছে বেঁধে নির্যাতন

আপডেট: ০৪:০০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬