১২:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের গোলাপগঞ্জে ছাত্রদল নেতার হাতে যুবদল কর্মী খুন

  • আপডেট: ০২:২৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • 91

সিলেট ব্যুরো : সিলেটের গোলাপগঞ্জের এক ছাত্রদল নেতার হাতে রনি হোসাইন (৩৪) নামের এক যুবদলকর্মীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল ৯ আগস্ট শনিবার রাত ১২টার দিকে গোলাপগঞ্জ পৌর শহরের কদমতলায় ছুরিকাঘাতে রনিকে হত্যা করা হয়। নিহত রনি গোলাপগঞ্জ উপজেলার আমুড়া এলাকার আজিম উদ্দিনের ছেলে। রনি হোসাইন যুবদলের সক্রিয় কর্মী ছিলেন এবং তারা একে অপরের বন্ধু ছিল বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজুকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন যুবদল কর্মী রনি হোসাইন। পোস্টে রাজুর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে তার সঙ্গে এক নারীর অন্তরঙ্গ ছবি প্রকাশ করেন রনি। ফেসবুক পোস্টে রনি লেখেন, ‘এই কুলাঙ্গার দুইটা বাচ্চা রেখে অন্য আরেকজনের বিবাহিত স্ত্রীকে নিয়ে হোটেলে হোটেলে ঘুরতেছে আর পরকীয়া করতেছে। এর প্রতিবাদ করেছিলাম, এইজন্য ফেক আইডি চালু করে আমার নামে মিথ্যা বানোয়াট কথা প্রচার করছে সে এখন। এই লেখার সঙ্গে রাজু ও এক নারীর ছবি আপলোড করেন রনি। এর আগেও একই বিষয়ে একাধিকবার পোস্ট করেছিলেন তিনি। ফেসবুক পোস্টের ঘণ্টাখানেক পর রাত ১২টার দিকে গোলাপগঞ্জ পৌর শহরের কদমতলা এলাকায় ছুরিকাঘাতে খুন হন রনি। এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন রাজু। যুবদল কর্মী হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। তবে এখনও মামলা হয়নি। নিহত রনির মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আগামী সপ্তাহেই বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র

সিলেটের গোলাপগঞ্জে ছাত্রদল নেতার হাতে যুবদল কর্মী খুন

আপডেট: ০২:২৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫