মাকসুদর রহমান, সৌদি আরব ব্যুরো : সৌদি আরব তাদের ওয়ার্ক ভিসা নীতিতে বড় পরিবর্তন এনেছে, যা দক্ষ বিদেশি চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে। নতুন ব্যবস্থায় প্রথমবারের মতো বিদেশি কর্মীদের তিনটি শ্রেণিতে ভাগ করা হবে: উচ্চ-দক্ষ, দক্ষ ও সাধারণ (বেসিক)। এই নতুন নিয়ম চলতি কর্মীদের জন্য ৫ জুলাই ২০২৫ থেকে এবং নতুন নিয়োগের ক্ষেত্রে ৩ আগস্ট ২০২৫ থেকে কার্যকর হবে। আগে সৌদি আরবে কাজের অনুমতি দেওয়া হতো মূলত চাকরির পদবির ভিত্তিতে- যোগ্যতা, দক্ষতা কিংবা বেতন কাঠামোর সঙ্গে সরাসরি সম্পর্ক ছাড়াই। ফলে অনেক সময় চাকরির ধরন ও কর্মীর সক্ষমতার মধ্যে অমিল দেখা যেতো। নতুন ব্যবস্থাটির লক্ষ্য হলো দক্ষ পেশাজীবীদের আকৃষ্ট করা, কর্মক্ষেত্রের মানোন্নয়ন করা এবং চাকরিপ্রার্থীদের সঙ্গে উপযুক্ত পদের সঠিক মিল ঘটানো। উচ্চ-দক্ষতার স্তরে পড়বেন প্রকৌশলী, চিকিৎসক, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের মতো পেশাজীবীরা। নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা ও বেতন বিবেচনায় রেখে একটি পয়েন্টভিত্তিক পদ্ধতি প্রয়োগ করা হবে। দক্ষ স্তারে টেকনিশিয়ান, সুপারভাইজার, প্রশাসনিক কর্মীরা পড়বেন। নির্দিষ্ট অভিজ্ঞতা ও যাচাইযোগ্য সার্টিফিকেট থাকা আবশ্যক হলেও উচ্চ-দক্ষ স্তরের মতো পয়েন্টসিস্টেমের প্রয়োজন নেই।
০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:




















