০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যের সার্টিফিকেট ছাড়া হজ্বে যেতে পারবেন না বাংলাদেশিরা

  • আপডেট: ০২:৪১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • 75

মাকসুদর রহমান, সৌদি আরব ব্যুরো : আগামী বছর থেকে সরকারি স্বাস্থ্য সংস্থার ফিটনেস সার্টিফিকেট ছাড়া সৌদি আরবে যেতে পারবেন না বাংলাদেশি হজযাত্রীরা। কিডনি, ক্যান্সারসহ জটিল রোগ নিয়ে হজ পালন করতে গিয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অনেকে। এ কারণে যথাযথ ফিটনেস পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) বলছে, প্রাক নিবন্ধনের আগেই সারতে হবে স্বাস্থ্য যাচাই প্রক্রিয়া। চলতি বছর ৮৭ হাজার হাজির মধ্যে ৬৯ হাজার জন বাংলাদেশি সৌদি আরবে চিকিৎসা গ্রহণ করেছেন। বাংলাদেশ থেকে যাওয়া হজযাত্রীদের মধ্যে অনেকে কিডনি, ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আগে থেকেই ছিলেন আক্রান্ত। বয়সের কারণে অনেকে সেখানে গিয়ে হয়ে পড়েন অসুস্থ। ২০২৫ সালে ৮৭ হাজার হাজির মধ্যে ৬৯ হাজারজন বাংলাদেশ মিশন মেডিকেল সেন্টার থেকে চিকিৎসা নিয়েছেন। যাদের মধ্যে ৩২৪ জন হাজিকে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে স্থানীয় হাসপাতালে। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বিষয়টি নজরে এনেছে সৌদি সরকার। সাফ জানিয়ে দিয়েছেন, আগামী বছর থেকে বাংলাদেশি হজযাত্রীদের জন্য লাগবে সরকারি স্বাস্থ্য সংস্থার ফিটনেস সার্টিফিকেট। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, এতো হজযাত্রীর জন্য অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা কষ্টকর। বিশেষ করে মিনা, মুজদালিফা আর আরাফায় এ ব্যবস্থা কষ্টসাধ্য। সৌদি সরকার চাচ্ছে, ভীষণ অসুস্থ রোগীদের যেন পাঠানো না হয়। সৌদির এমন সিদ্ধান্তে কাজ শুরু করেছে ধর্মমন্ত্রণালয়। হজযাত্রীরা ফিটনেস সার্টিফিকেট নিতে পারবেন সিভিল সার্জন এবং সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম বলেন, অনেক রোগী চলে যাচ্ছে, যারা সৌদিতে গিয়েই ডায়ালাসিস করতে হয়। উল্লেখ্য, ২০২৫ সালের হজ কাফেলায় সৌদি আরবে মারা গেছেন ৪২ জন বাংলাদেশি। অসুস্থ হয়ে সৌদি আরবে স্থানীয় হাসপাতালে ভর্তি ২২ জন।

সর্বাধিক পঠিত

বুলেট ট্রেনে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্যের সার্টিফিকেট ছাড়া হজ্বে যেতে পারবেন না বাংলাদেশিরা

আপডেট: ০২:৪১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫