লিটন তালুকদার, সৌদি আরব ব্যুরো : সৌদি আরবে গতকাল ২৭ মে মঙ্গলবার জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে দেশটিতে ১০ জিলহজ আগামী ৬ জুন শুক্রবার পবিত্র ঈদুল আজহা অথাৎ কোরবানীর ঈদ উদ্যাপিত হবে। দেশটির কর্তৃপক্ষ আজ এ ঘোষণা দিয়েছে। জানাগেছে, ঈদের আগের দিন ৫ জুন বুহস্পতিবার পবিত্র হজ পালিত হবে। এ ছাড়া ওমানও আগামী ৬ জুন ঈদুল আজহা উদ্যাপনের ঘোষণা দিয়েছে। এর আগে ইন্দোনেশিয়া একই দিন ঈদুল আজহা উদ্যাপনের ঘোষণা দেয়। সাধারণত সৌদি আরব আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর ঈদ উদ্যাপনের পরদিন বাংলাদেশে ঈদ উদ্যাপিত হয়ে থাকে। সে হিসাবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন (শনিবার) বাংলাদেশে ঈদুল আজহা উদ্যাপিত হতে পারে।
০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:




















