০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরের বীরগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

  • আপডেট: ১১:০৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
  • 159

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাস ও ধানবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাস ও ট্রাকের ড্রাইভারসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ-ঠাকুরগাঁও দশ মাইল মহাসড়কের যদুর মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দশ মাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনারা সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, আজ শুক্রবার আনুমানিক সকালে সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ উপজেলার যদুর মোড়ে ধানবোঝাই ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বাস ও ট্রাকের ড্রাইভার এবং দুইজন বাসযাত্রী নিহত হন। এ সময় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আমাদের উদ্ধারকাজ চলছে। নিহতদের নামপরিচয় পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।

আগামী সপ্তাহেই বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র

দিনাজপুরের বীরগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

আপডেট: ১১:০৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪