মুহাম্মদ এরশাদুল হক, আরব আমিরাত ব্যুরো : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ৫৩তম জাতীয় দিবস (ঈদ আল ইত্তিহাদ) উদযাপন উপলক্ষে ২ ও ৩ ডিসেম্বরকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটির মানবসম্পদ ও ইমিরাটাইজেশন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এই ছুটি সোমবার ও মঙ্গলবার পড়ায়, শনিবার-রবিবার সাপ্তাহিক ছুটি পাওয়া কর্মীরা টানা চার দিনের লম্বা ছুটি উপভোগ করতে পারবেন। এবারের জাতীয় দিবসে সরকারি ও বেসরকারি খাতের কর্মীরা একই সময়ের ছুটি পাবেন। আমিরাতে প্রতি বছর ২ ডিসেম্বরকে জাতীয় দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটি ১৯৭১ সালে সাতটি আমিরাতের একত্রিত হয়ে একটি জাতি গঠনের ঐতিহাসিক দিন। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস দেশটির ঐক্য ও উন্নতির প্রতীক। এই উপলক্ষে দেশজুড়ে নানা ধরনের উৎসব ও আয়োজনের প্রস্তুতি চলছে।
০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঈদ আল ইত্তিহাদ উদযাপনে আরব আমিরাতের চার দিনের ছুটি ঘোষণা
-
মুহাম্মদ এরশাদুল হক - আপডেট: ০৩:৪৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
- 208
সর্বাধিক পঠিত























