১১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অনিবন্ধিত ৩ লাখ হজযাত্রী মক্কা থেকে সরিয়ে দিয়েছে সৌদি আরব

  • আপডেট: ০৭:২৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪
  • 169

অজয় মল্লিক, সৌদি আরব থেকে: হজ্ব শুরুর আগে মক্কা থেকে তিন লাখেরও বেশি অনিবন্ধিত হজযাত্রীকে সরিয়ে দিয়েছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। সরকারী পরিসংখ্যান অনুসারে, গত বছর ১৮ লাখের বেশি মুসলমান মক্কায় হজ পালন করেছেন। সরকারি সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ) জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে পবিত্র মসজিদুল হারামের নগরী মক্কা থেকে ১৫৩,৯৯৮ জন বিদেশীকে সরিয়ে নেয়া হয়েছে, এ সব বিদেশী প্রয়োজনীয় হজ ভিসার পরিবর্তে পর্যটন ভিসায় সৌদি আরব ভ্রমণে এসেছেন। এছাড়াও সৌদি কর্তৃপক্ষ আরো ১৭১,৫৮৭ জনকে আটক করেছে যারা সৌদি আরবে অবস্থান করছে। কিন্তু মক্কার বাসিন্দা নয় এবং তাদের হজ পারমিট নেই। আগামী ১৪ জুন থেকে হজ শুরু হচ্ছে।
অনেকে অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে এটি সম্পন্ন করবে। মক্কার আঞ্চলিক কর্তৃপক্ষ এক্স-এ জানিয়েছে, শনিবার পর্যন্ত ১৩ লাখের বেশি নিবন্ধিত হজযাত্রী হজের জন্য সৌদি আরবে পৌঁছেছেন।

সর্বাধিক পঠিত

পুশইনের চেষ্টা কবলে ৯ জন ১৩ ঘণ্টা শূন্যরেখায় নেই খাবার কিংবা পানি

অনিবন্ধিত ৩ লাখ হজযাত্রী মক্কা থেকে সরিয়ে দিয়েছে সৌদি আরব

আপডেট: ০৭:২৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪