মোঃ বিলাল উদ্দিন, কুয়েত ব্যুরো প্রধান: মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েতের সাথে বাংলাদেশের কুটনৈতিক সম্পর্ক দীর্ঘ দিনের। বাংলাদেশের জাতীয় ও স্বাধীনতা দিবস ও কুয়েতের সাথে কুটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে গত ২৪ এপ্রিল কুয়েতের ক্রাউন প্লাজা হোটেলে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।কুয়েত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে এ বর্ণাঢ্য অনুষ্ঠানে বিভিন্ন দেশের কুটনৈতিক ও উচ্চপদস্থ কর্মকর্তারা যোগদান করেন।
বর্ণাঢ্য ও সংর্বধনা অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, কুয়েত বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মেজর অবসরপ্রাপ্ত আশিকুজ্জামান।
কাউন্সিলর দূতালয় প্রধান মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংর্বধনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুয়েতের পরিবার ও শিশু বিষয়ক মন্ত্রী শেখ ফিরাস আল সৌদ মালিক আল সাবাহ। বাংলাদেশ ও কুয়েতের জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুয়েত বাংলাদেশ কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ বিলাল উদ্দিন, কুয়েত ব্যুরো 






















