০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের লোহাগাড়ায় থমথমিয়া খালের ওপর সেতুর ভিত্তি স্থাপন

  • আপডেট: ১১:০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
  • 186

লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে বায়তুশ শরফ সড়কের থমথমিয়া খালের উপর ১ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার ১ এপ্রিল দুপুরে সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ এম এ মোতালেব সিআইপি। এসময় তিনি বলেন, দেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জাতি-ধর্ম নির্বিশেষে সকলেই ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে। তিনি আরও বলেন, থমথমিয়া খালের উপর সেতুটি নির্মিত হলে এলাকার যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখবে।

এ সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাজমুন লায়েল, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহবুব আলম শাওন ভুঁইয়া, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা, পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনর রশিদ, উপজেলা ছাত্রলীগ নেতা তানজির জিহানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুরে শিশুসহ ৩ জনকে হত্যা, আটক একজন

চট্টগ্রামের লোহাগাড়ায় থমথমিয়া খালের ওপর সেতুর ভিত্তি স্থাপন

আপডেট: ১১:০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪