০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের লোহাগাড়ায় লেগুনার সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • আপডেট: ০২:৪৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
  • 164

লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় লেগুনার সাথে ব্যাটারিচালিত রিক্সার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ মজিদ (৪০) নামের রিক্সাচালক নিহত হয়েছে।

২৬ মার্চ মঙ্গলবার বিকেল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সদর ইউনিয়নের জমিদার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রিক্সাচালক উপজেলার চুনতি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাতগড় আসকর আলী সওদাগর পাড়ার মৃত ফকির মোহাম্মদের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখি যাত্রীবাহী লেগুনার সাথে বিপরীতমুখি ব্যাটারিচালিত রিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিক্সাচালক মজিদ মাথায় গুরতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরের এক হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। জানাগেছে, নিহত মোহাম্মদ মজিদ প্রায় ৩ মাস আগে ওমান থেকে স্থায়ীভাবে দেশে ফিরে এসেছেন। এরপর থেকে তিনি বেকার সময় অতিবাহিত করছিলেন। প্রায় ১৫ দিন পূর্বে জীবিকার তাগিদে একটি ব্যাটারি চালিত রিক্সা কিনে নিজেই ভাড়ায় চালিয়ে আসছিলেন।

সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুরে শিশুসহ ৩ জনকে হত্যা, আটক একজন

চট্টগ্রামের লোহাগাড়ায় লেগুনার সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আপডেট: ০২:৪৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪