০৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে পণ্যের দাম বাড়াবেন না আরব আমিরাতের ব্যবসায়ীরা

মুহাম্মদ এরশাদুল হক, আরব আমিরাত থেকেঃ মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে সম্প্রতি সমুদ্রপথে পণ্য আমদানির খরচ বাড়ার সত্ত্বেও রমজান মাসে নিত্যপণ্যের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীরা। পাশাপাশি, অত্যাবশ্যক পণ্যগুলোতে মূল্যছাড়ও দিচ্ছেন তারা।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সাম্প্রতিক মাসগুলোতে লোহিত সাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এ কারণে বিশ্বের অন্যতম ব্যস্ত এই শিপিং রুট পরিহার করে আফ্রিকা মহাদেশ ঘুরে যাতায়াত করছে অনেক জাহাজ। এর ফলে পরিবহন খরচ বেড়েছে। এরপরও, রোজাদারদের যেন দুর্ভোগ না হয়, সে কারণে পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম স্থির রাখার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সুপারমার্কেটগুলো।

রমজানে জিনিসপত্রের দাম না বাড়ানোর কথা জানিয়েছে স্থানীয় সুপারমার্কেট চেইন স্পিনিস। সংস্থাটির প্রধান নির্বাহী সুনীল কুমার বলেছেন, বর্তমান আঞ্চলিক পরিস্থিতির কারণে আমাদের কোনো মূল্য সমন্বয় করতে হয়নি। তিনি বলেন, শিপিং খরচ সামান্য বেড়েছে। তবে অতীতে, যেমন- করোনাভাইরাস মহামারির সময় যা দেখেছি, এটি তার ধারেকাছেও নেই।

সর্বাধিক পঠিত

পুশইনের চেষ্টা কবলে ৯ জন ১৩ ঘণ্টা শূন্যরেখায় নেই খাবার কিংবা পানি

রমজানে পণ্যের দাম বাড়াবেন না আরব আমিরাতের ব্যবসায়ীরা

আপডেট: ০৫:৩২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪