০৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে অবৈধভাবে বসবাসের অভিযোগে ১৯ হাজার অভিবাসী গ্রেপ্তার

মাকসুদর রহমান, সৌদি আরব ব্যুরো: সৌদি আরবের নিরাপত্তা বাহিনী দেশটিতে অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাসের অভিযোগে ১৯ হাজার ৪৩১ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের ১১ হাজার ৮৯৭ জন রেসিডেন্সি আইন, ৪ হাজার ২৫৪ জন সীমান্ত নিরাপত্তা আইন, ৩ হাজার ২৮০ জন শ্রম আইন লঙ্ঘন করেছে। গত ১৫ থেকে গত ২১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, সৌদি আরবে অবৈধ প্রবেশের চেষ্টা করার সময় মোট ৯৭১ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৩৯ শতাংশ ইয়েমেনি, ৫৭ শতাংশ ইথিওপিয়ান এবং ৪ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া ৩৬ ব্যক্তিকে অবৈধভাবে সৌদি আরব থেকে পালানোর সময় গ্রেপ্তার হয়। তাদের পরিবহন, আশ্রয় দিয়ে সহায়তার অভিযোগে আরও ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।

সর্বাধিক পঠিত

পুশইনের চেষ্টা কবলে ৯ জন ১৩ ঘণ্টা শূন্যরেখায় নেই খাবার কিংবা পানি

সৌদিতে অবৈধভাবে বসবাসের অভিযোগে ১৯ হাজার অভিবাসী গ্রেপ্তার

আপডেট: ১১:৩০:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪