০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে এনসিপি গ্রেপ্তার

  • আপডেট: ০৩:৩৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • 7

চট্টগ্রাম ব্যুরো : || : বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য আফতাব মজুমদার জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ২৩ জুলাই রাতে নগরের হালিশহর থানার বিডিআর মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। জানাগেছে, চট্টগ্রাম আগ্রাবাদ মহিলা কলেজের একাদশ বা দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে আফতাবের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠলে তিনি ওই শিক্ষার্থীকে বিয়ের আশ্বাস দেন। অভিযোগে বলা হয়েছে, গত ১৪ জুলাই রাতে চান্দগাঁও এলাকার সুইট প্যালেস নামে একটি আবাসিক হোটেলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন আফতাব। পরে শিক্ষার্থী বিয়ের বিষয়ে চাপ দিলে তিনি তা অস্বীকার করেন এবং সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। পরবর্তীতে অনুসন্ধানে ভুক্তভোগী জানতে পারেন, আফতাব আগে থেকেই বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে। এ ঘটনায় গত ১৯ জুলাই ভুক্তভোগী শিক্ষার্থী নারী ও শিশু নির্যাতন দমন আইনে চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতেই অভিযান চালিয়ে আফতাব মজুমদার জয়কে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সবুজ মাহমুদ জানান, চান্দগাঁও থানায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলার আসামি হিসেবে আফতাব মজুমদার জয়কে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বাধিক পঠিত

সফর সংক্ষিপ্ত করে আগামীকাল শুক্রবার দুপুরে দেশে ফিরছেন স্পিকার

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে এনসিপি গ্রেপ্তার

আপডেট: ০৩:৩৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬