০৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বছরের প্রথম দিনে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

  • আপডেট: ০২:০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • 35

সূর্যোদয় ডেস্ক : বাংলা নতুন বছরের প্রথম দিনে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে দেশব্যাপী ২২ হাজার কৃষকের কাছে পৌঁছে গেল কৃষক কার্ডের সুবিধা। মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১২টার পর টাঙ্গাইলে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। ১৫ জন কৃষকের হাতে কৃষক কার্ড এবং গাছের চারা তুলে দেন তারেক রহমান। এর আগে সকালে সড়ক পথে টাঙ্গাইলের উদ্দেশে রওনা করেন প্রধানমন্ত্রী। পথে পথে গাড়ির মধ্য থেকে বাইরের সমর্থকদের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী টাঙ্গাইলে সমাবেশস্থলে পৌঁছান। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শহরের প্রধান সড়ক, দুটি হ্যালিপ্যাড, স্টেডিয়াম ও মাজার প্রাঙ্গণকে প্রস্তুত করা হয়েছে। অনুষ্ঠানস্থল ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।

সর্বাধিক পঠিত

২০২৮ সাল থেকে শিক্ষা কারিকুলাম পরিবর্তন করা হবে: শিক্ষামন্ত্রী

নতুন বছরের প্রথম দিনে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

আপডেট: ০২:০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬