০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের চারজনসহ নিহত ৫

  • আপডেট: ০৫:০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • 43

লিটন তালুকদার, সৌদি আরব ব্যুরো : সৌদি আরবে ওমরাহ শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি একই পরিবারের চার সদস্যসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টার দিকে জেদ্দা থেকে ফেরার পথে আবহা শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন লক্ষ্মীপুরের সৌদি প্রবাসী মিজানুর রহমান মিজান (৪০), তার স্ত্রী ফারজানা আক্তার সুমি (৩০), স্কুলপড়ুয়া মেয়ে মেহের আফরোজ (১৩) ও দেড় বছর বয়সী মেয়ে সুবহা আক্তার এবং গাড়িচালক জিলানী বাবর (৩০)। একই ঘটনায় নিহত মিজানের মেজ মেয়ে ফাইজা আক্তার (১১) গুরুতর আহত হয়েছেন। তাকে জেদ্দা শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মিজান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নলচরা গ্রামের অসিম উদ্দিন বেপারী বাড়ির শহিদ উল্যার ছেলে। গাড়িচালক জিলানী একই ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের পাটোয়ারী বাড়ির আবুল হোসেন পাটোয়ারী খোকার ছেলে। গত ৩ ফেব্রুয়ারি তার স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে ওমরাহ করতে যান। পাঁচদিন আগে ওমরাহর উদ্দেশ্যে তারা সৌদির বাসা থেকে বের হন। ওমরাহ শেষে রোববার রাতে জেদ্দা থেকে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

সর্বাধিক পঠিত

২০২৮ সাল থেকে শিক্ষা কারিকুলাম পরিবর্তন করা হবে: শিক্ষামন্ত্রী

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের চারজনসহ নিহত ৫

আপডেট: ০৫:০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬