০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়ির দাঁতমারা রাবার বাগানের স্টাফ ইউনুছ অসুস্থ, সিএমএইচে চিকিৎসাধীন

  • আপডেট: ১২:২৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • 38

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা রাবার বাগানের স্টাফ মোহাম্মদ ইউনুছ গুরুতর অসুস্থ হয়ে ঢাকা সেনানিবাসে অবস্থিত সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ ভর্তি আছেন। জানা গেছে, গত ৩০ জানুয়ারি শনিবার বিকেলে দৈনিক সূর্যোদয় মাল্টিমিডিয়ার ব্যবস্থাপনা সম্পাদক ফারহানা হক চৌধূরী তাকে দেখতে সিএমএইচে যান। এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইউনুছের ছোট ছেলে, বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত মোহাম্মদ কামাল উদ্দিন। পরিবার সূত্রে জানা যায়, মূর্মূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর মোহাম্মদ ইউনুছকে টানা চার দিন লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। মোহাম্মদ ইউনুছের পরিবার তার দ্রুত আরোগ্য কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।

সর্বাধিক পঠিত

ফটিকছড়ির দাঁতমারা রাবার বাগানের স্টাফ ইউনুছ অসুস্থ, সিএমএইচে চিকিৎসাধীন

আপডেট: ১২:২৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬